27 MAY, 2024
BY- Aajtak Bangla
ভেজা জামাকাপড় শোকাচ্ছে না? এই ট্রিকসেই হবে কামাল
রিমালের তান্ডবে বৃষ্টির চলছে। ফলে আর্দ্রতা বেড়ে গিয়েছে কয়েক গুণ। এমন দিনে ভিজে জামাকাপড় শোকানো বড় চ্যালেঞ্জ।
বৃষ্টিভেজা দিনে জামাকাপড় শোকানোর জন্য কাচার পর ভাল করে তা নিংড়ে চিপে নেওয়া হলেও এমন আবহাওয়ায় তা পুরো শোকাতে সময় লাগে।
তাই জল ঝড়িয়ে বাড়ির টেবিল ফ্যান কাজে লাগান। হ্যাঙারে ভেজা জামাকাপড় টাঙিয়ে টেবিল ফ্যানের সামনে রাখুন। ফ্যানের হাওয়াতেই জামাকাপড় শুকিয়ে যাবে।
হেয়ার ড্রায়ারকে রাখুন কুল সেটিং অপশনে। তার পর জামাকাপড় থেকে ৬ ইঞ্চি দূরে রাখুন ড্রায়ার। জামাকাপড় শুকিয়ে নিন। তবে ওভারহিটিং করবেন না।
আধ শুকনো হয়ে এলে সেই জামাকাপড় ইস্ত্রি করে নিন। এতে একদিকে ভিজে জামাকাপড় শুকিয়ে যাবে। আবার কোনও রিঙ্কলও পড়বে না।
তবে আয়রনিং বোর্ডের উপর শুকনো তোয়ালে রাখুন। তার উপর ভিজে জামাকাপড় রেখে সেটার উপর আরও একটা তোয়ালে দিন। তার পর ইস্ত্রি করুন।
এ বার এভাবে ইস্ত্রি করলে ভিজে জামাকাপড়ে সরাসরি আয়রনিং করতে হবে না। আবার আর্দ্রতাও শুষে নেবে।
সময় বেশি থাকলে সিলিং ফ্যানের হাওয়াতেও জামাকাপড় শোকাতে পারেন।
Related Stories
বাড়িতেই এভাবে বানান মিষ্টির দোকানের মতো আলুর তরকারি
এই ৬ মাছ পেটে গেলেই বিষ, সস্তায় পেলেও কিনবেন না
খাসির মাংস ঠিক কতক্ষণ কষালে স্বাদ হবে দুর্দান্ত? দিলাম বাঙাল বাড়ির সিক্রেট
রোজ দুধ চা খেলে কী হয়?