29 MAY, 2024
BY- Aajtak Bangla
খাবারে মাছি ভনভন করছে? এক টোটকাতেই হবে সমাধান
মাছি সবসময়ই বেশ বিরক্তিকর। খাবারের আশেপাশে মাছি ঘুরে বেড়ালে তা বিপদজ্জনক হতে পারে। কারণ তা স্বাস্থ্যের জন্যও ক্ষতিকারক।
স্যাঁতস্যাঁতে আবহাওয়া, ময়লা-আবর্জনার জন্যই মাছি ভনভন করে। ঘরের যেখানে সেখানে উড়ে বসে। খাবার-দাবারেও বসে এবং রোগ জীবাণু ছড়ায়।
ঘর থেকে কীভাবে মাছি তাড়াবেন, তার টোটকাও রয়েছে। একবার চেষ্টা করে দেখুন। ফল পাবেন।
হাত দিয়ে মাছি মারা যায় না। হাত তুললেই তা উড়ে যায়। তাই অ্যাপেল সিডার ভিনিগার ও সেলোফেন পেপার নিন।
হাফ গ্লাস অ্যাপেল সিডার ভিনিগার নিয়ে গ্লাসের মুখটা সেলোফেন পেপার দিয়ে ভাল করে মুড়ে নিন। এবার টুথপিক নিয়ে সেলোফেন পেপারের মাঝে একটা ফুটো করুন।
সেলোফেন পেপারের মাঝ দিয়ে মাছি গলতে পারে এমন ফুটো করবেন। এই ফুটোতে মাছি গলতে পারলেও বেরোতে পারবে না।
ভিনিগারের মিষ্টি গন্ধে আকৃষ্ট হয়ে মাছি ওই গ্লাসের ভিতর ঢুকে যাবে। আর তাতেই কাজ হবে।
মাছির উপদ্রব থেকে বাঁচতে বাড়ির আশেপাশে ময়লা-আবর্জনা ফেলবেন না।
রান্নাঘর, ফ্রিজ পরিষ্কার রাখুন। খাবার সবসময় ঢাকা দিয়ে রাখুন। ফল-সবজি ধুয়ে ব্যবহার করুন।
Related Stories
মুচমুচে ঝুরি আলুভাজা বানান চটজলদি, রইল রেসিপি
কোষ্ঠকাঠিন্য দূর করতে রাঙা আলু ওস্তাদ! কীভাবে খেলে উপকার?
পান্তা ভাত খেলে এসব উপকার পাওয়া যায়, অনেকেই সেটা জানে না
মনের সুখে তো মুরগির মাংসের হাড় চিবোন, কী হয় জানেন?