8 February, 2026
BY- Aajtak Bangla
BY- Aajtak Bangla
চিকেন ঠিকভাবে সেদ্ধ না হলে খেতে ভাল লাগে না। ছিবড়ে লাগে। আবার অতিরিক্ত সেদ্ধ করলেও কিন্তু চিকেনের কিছু পিস শক্ত হয়ে যায়।
চিকেনের পিস সাধারণত শক্ত, একে সলিড পিস বলা হয়। সে কারণেই অনেকে খেতে চান না।
চিকেনের সামনের অংশে, পাঁজরের উপরে যে ফ্যাটহীন অংশ থাকে সেটাই চিকেনের ব্রেস্ট পিস। যা সাধারণত ছিবড়ে হয়ে যায়।
এতে কোনও হাড় থাকে না। এই পিসগুলি তাই অনেকে এড়িয়ে চলেন। কারণ চিকেনের ঝোল, কষা যা-ই করুন, তাতে এই পিসগুলি শক্ত, ছিবড়ে হয়ে থাকে।
আসলে চিকেনের এই পিসগুলি সঠিকভাবে রান্না করা হয় না। আর সেই কারণে চিকেনের সলিড পিসগুলি এমন ছিবড়ে হয়ে যায়।
সাধারণত মাংস যত বেশি সেদ্ধ করবেন, ততই তা নরম হবে। কিন্তু চিকেনের ব্রেস্ট পিসের ক্ষেত্রে নিয়ম আলাদা।
এই পিসগুলি বেশি সেদ্ধ করা হলে, তা উল্টে শক্ত ও শুকনো হয়ে যায়। যতটুুকু প্রয়োজন, ততটাই রান্না করতে হবে। তবেই সঠিক রান্না হবে।
চিকেনের ব্রেস্ট পিস আর বাকি পিস একসঙ্গে রান্না করবেন না। কারণ সাধারণ পিসের রান্না হতে বেশি সময় লাগে। একসঙ্গে রান্না করলে সলিড পিসগুলি ছিবড়ে হয়ে যাবে।
একইভাবে, চিকেন কেনার সময়ে বিক্রেতাকে সিনার পিস আলাদা করে দিতে বলতে পারেন।