BY- Aajtak Bangla

কমবে প্রেশার, ব্রেন পাওয়ার বাড়বে, বিট খেলে আর যা লাভ...

15 March 2026

রোজের ডায়েটে রাখতে হবে বিট। এই সবজি স্বাস্থ্যগুণে সেরার সেরা। এটি খেলে একাধিক অসুখ থাকবে কন্ট্রোলে।

আসলে বিটে রয়েছে একাধিক জরুরি খনিজ এবং ভিটামিন। তাই এটি খেলে শরীর থাকবে ফিট। 

এতে রয়েছে নাইট্রেট। তাই এটি খেলেই ব্লাড প্রেশার কমবে। সুস্থ থাকবে শরীর।

এটি আপনার কোষে কোষে অক্সিজেন সরবরাহ বাড়াবে। যার ফলে বেড়ে যাবে স্ট্যামিনা। 

হার্টের জন্য অত্যন্ত উপকারী এই সবজি। এটি খেলে প্রদাহও কমে যাবে দ্রুত গতিতে। 

এই সবজিতে মজুত রয়েছে বিটালেনস। এটি আবার অক্সিডেটিভ স্ট্রেস কমায়। যার ফলে কমে যায় প্রদাহ।

পেটের অসুখ থেকে মুক্তি দিতে পারে বিট। এটি খেলে গ্যাস, অ্যাসিডিটির ফাঁদ এড়িয়ে যেতে পারবেন।

এটি ব্রেনের জন্য অত্যন্ত উপকারী। এই সবজি নিয়মিত খেলে ভুলে যাওয়ার অসুখ ডিমেনশিয়া থেকে দূরত্ব বাড়িয়ে নিতে পারবেন।