BY- Aajtak Bangla
15 July, 2026
রজনীগন্ধার কন্দ লাগানোর জন্য অন্তত ১০-১২ ইঞ্চি গভীর টব ব্যবহার করুন।
বাগানের মাটি, বালি ও জৈব কম্পোস্ট ২:১:১ অনুপাতে মিশিয়ে নিলে শিকড় ভালো বাড়ে।
কন্দের মাথা উপরের দিকে রেখে ২-৩ ইঞ্চি গভীরে পুঁতে দিন।
প্রতিদিন অন্তত ৬-৮ ঘণ্টা সরাসরি সূর্যের আলো পেলে গাছ দ্রুত বৃদ্ধি পায়।
মাটি হালকা আর্দ্র রাখুন, তবে টবে যেন জল জমে না থাকে।
১৫-২০ দিন অন্তর ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিলে ফুলের সংখ্যা বাড়ে।
নিয়মিত পরিষ্কার রাখলে রোগ-পোকার আক্রমণ কম হয়।
ফুল ফোটার পর শুকনো ডাঁটা কেটে দিলে নতুন কন্দ ও নতুন ডাঁটা তৈরি হয়।
বর্ষাকালে টবের ড্রেনেজ ঠিক রাখুন, তাহলে কন্দ পচে যাওয়ার আশঙ্কা কম থাকবে।