BY- Aajtak Bangla
13 January 2026
টমেটোর একটি খুব মজাদার বাংলা নাম আছে। সেটা অনেকেই ভুলে গিয়েছেন।
টমেটো ভারতবর্ষে এসেছে দক্ষিণ আমেরিকা থেকে। ১৬শ শতকে পর্তুগিজরা প্রথম এই সবজি ভারতে নিয়ে আসে।
শুরুর দিকে টমেটোকে বিষাক্ত ভেবে খাওয়া হত না। তবে ধীরে ধীরে এর জনপ্রিয়তা বাড়ে।
আকৃতিতে ছোট ও গোল হওয়ায় এটি বেগুনের সঙ্গে কিছুটা মিল খুঁজে পায় মানুষ। সেখান থেকেই 'বেগুন' নামের সংযোগ।
আজ টমেটো ছাড়া রান্না কল্পনাই করা যায় না। টক, মিষ্টি, ঝাল – সব ধরনের পদেই টমেটো অপরিহার্য।
ভিটামিন সি, পটাশিয়াম ও অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ টমেটো স্বাস্থ্যকর সবজির তালিকায় একেবারে উপরের দিকে।
অনেকেই ভাবেন, টমেটো সবজি। কিন্তু আসলে এটি একটি ফল।
টমেটোর আদি নাম ছিল 'পমডোরো', যার অর্থ 'সোনালী আপেল'। ইউরোপে প্রথম এই নামেই পরিচিত ছিল।
বাংলার কিছু অঞ্চলে এখনও টমেটোকে 'বিলিতি বেগুন' বলেই ডাকা হয়।