BY- Aajtak Bangla
10 FEBRUARY 2025
টমেটো সাদারণভাবে খুব সহজলভ্য ও পরিচিত একটি সবজি।
এই সবজিতে রয়েছে ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট থেকে শুরু করে নানা উপাদান।
তবে বহু ক্ষেত্রে দেখা যায় এই সবজি নিয়মিত খেতে গিয়ে মানুষ নানা সমস্যায় পড়ছেন। জানুন টমেটোর পার্শ্বপ্রতিক্রিয়া কী কী।
টমেটোতে অ্যাসিডিক উপাদান রয়েছে। এই সবজি অতিরিক্ত পরিমাণে খেলে অম্বল, গ্যাসের মতো নানা সমস্যা হতে পারে।
পেটের সমস্যা থাকলে টমেটো এড়িয়ে যাওয়াই ভাল। অতিরিক্ত টমেটো খেলে পেটের সমস্যা তৈরি করে।
টমেটোর বীজ সর্বাধিক ক্ষতি করে। এই বীজ সহজে হজম হয় না এবং কিডনিতে পাথরের কারণ হয়ে ওঠে।
টমেটো খেলে পিউরিন বাড়ে। ফলে শরীরে ইউরিক অ্যাসিড বৃদ্ধি পায়।
বেশি পরিমাণে কাঁচা টমেটো খেলে রোগ প্রতিরোধ ক্ষমতার উপর খারাপ প্রভাব পড়ে।
আপনার স্বাস্থ্যের জন্য টমেটো ভাল না মন্দ এবং কতটা খাওয়া উচিত, তা জানতে পরামর্শ করুন চিকিৎসক বা পুষ্টিবিদের সঙ্গে।