BY- Aajtak Bangla
অনেকেই পরোটা খেতে ভালোবাসেন। তাই তারা নিয়মিত দোকানে গিয়ে লাইন দিয়ে এটা খান।
তবে রোজ রোজ একই পরোটা খেতে কি ভাল লাগে? যদি না লাগে তাহলে খেয়ে নিন টম্যাটো পরোটার রেসিপি।
তাই আর দেরি না করে এর রেসিপি সম্পর্কে জেনে নিন। তারপরই এটা তৈরি করে নিন।
আটা বা ময়দা ১.৫ কাপ, টম্যাটো ৩টি, আদা-রসুন বাটা ১ চা চামচ, ১টি পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা কুচি স্বাদমতো, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, জোয়ান ১/৪ চা চামচ, হলুদ।
এছাড়া লাল লঙ্কার গুঁড়ো সামান্য, নুন ও চিনি স্বাদমতো, ভাজার জন্য তেল লাগবে।
অন্যদিকে অপর একটি বড় পাত্রে আটার সঙ্গে টম্যাটো মিক্স, পেঁয়াজ, কাঁচালঙ্কা, ধনেপাতা, জিরে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো ও সামান্য তেল মেশান।
চেষ্টা করুন জল ছাড়াই মাখতে। প্রয়োজনে সামান্য জল ব্যবহার করে নরম মণ্ড তৈরি করতে হবে। মণ্ডটি ১৫ মিনিট ঢেকে রাখুন।
ছোট লেচি কেটে সামান্য আটা ছড়িয়ে নিন। তারপর রুটির মতো গোল করে বেলে নিন।
এবার গরম তাওয়ায় পরোটা দিয়ে দুপিঠ সামান্য সেঁকে নিতে হবে। এরপর তেল দিয়ে সোনালী করে ভেজে নিন।