BY- Aajtak Bangla
শরীরকে অ্যাক্টিভ রাখতে হবে। তাহলেই সুস্থ থাকবেন। একাধিক রোগ এড়িয়ে চলা যাবে।
তাই বিশেষজ্ঞরা প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যায়াম করার পরামর্শ দেন। তাহলেই শরীরের ৫ লাভ হবে। সেগুলি কী কী? আসুন জেনে নেওয়া যাক-
ওজন কমবে দ্রুত গতিতে। শরীরের বাড়তি ফ্যাট কমে যাবে এক্সারসাইজ করলে।
রোগ প্রতিরোধ ক্ষমতা একধাক্কায় বেড়ে যাবে। সর্দি, কাশি, জ্বর বেশি জ্বালাবে না।
সুগার, প্রেশার, কোলেস্টেরলের মতো সমস্যা নিয়ন্ত্রণে থাকবে। ঝামেলায় ফেলতে পারবে না।
হজমশক্তি বাড়বে নিয়মিত এক্সারসাইজ করলে। পেটের সমস্যা থেকে বাঁচবেন।
নিয়মিত এক্সারসাইজে মন ভাল থাকবে। ঘুমের সমস্যা মিটে যাবে।
তাই আজ থেকেই রোজ ৩০ মিনিট করে ব্যায়াম শুরু করে দিন। তাহলেই শরীরের হাল বদলে যাবে।