6 NOVEMBER 2026

BY- Aajtak Bangla

রোজ কলা খেলেই মিলবে ৫ লাভ, জেনে নিন

অনেকেই কলা খেতে ভালোবাসেন। আর এটা খুবই সুস্বাদু একটি ফলও বটে। 

ভাল খবর হল, নিয়মিত কলা খেলে একাধিক জটিল অসুখ থেকে দূরত্ব বাড়িয়ে নেওয়া যায়। তাই কলা খাওয়ার ৫ উপকার সম্পর্কে জেনে নিন।

কলায় রয়েছে পটাশিয়াম। এটা ব্লাড প্রেশার কমাতে পারে। হার্টকে সুস্থ রাখে। 

এই ফলে রয়েছে ডায়েটরি ফাইবার এবং প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। তাই কলা খেলে অনায়াসে পেটের সমস্যা থেকে দূরত্ব বজায় রাখা যায়।

কলায় রয়েছে সুক্রোজ, ফ্রুক্টোজ ও গ্লোকোজ। তাই কলা খেলে ঝটপট বেড়ে যায় এনার্জি।

এতে রয়েছে পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম। এই দুই খনিজ আবার পেশিতে টান বা খিঁচুনি প্রতিরোধ করে। 

এই ফলে রয়েছে ট্রিপটোফ্যান। এটা শরীরে সেরোটোনিন বাড়ায়। যার ফলে মন ভাল থাকে।

তবে ডায়াবেটিস থাকলে সাবধানে খান কলা। নইলে শরীরের হাল বিগড়ে যেতে সময় লাগবে না।