BY- Aajtak Bangla
আমাদের অতি পরিচিত মসুর ডাল স্বাস্থ্যগুণে ভরপুর। এটি খেলে একাধিক জটিল অসুখ দূরে থাকে।
তাই আর দেরি না করে নিয়মিত মসুর ডাল খাওয়ার একাধিক উপকার সম্পর্কে জেনে নিন। তারপরই না হয় এই ডালকে ডায়েটে জায়গা দেবেন।
হার্টের হাল ফেরাবে মসুর ডাল। এতে মজুত ফাইবার, ফোলেট এবং ম্যাগনেসিয়ামই হৃৎপিণ্ডকে সুস্থ রাখার কাজে একাই একশো।
এটিতে প্রচুর ফাইবার রয়েছে। তাই এটা খেলে অন্ত্রের হাল ফেরাতে পারবেন। যার ফলে ভাল থাকবে পেট।
এই ডালে মজুত প্রোটিন ও ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে। ফলে খিদে পায় কম। আর কম খেলে যে অনায়াসে ওজন কমাতে পারবেন, এই কথা তো বলাই বাহুল্য।
সুগার রোগীদের জন্যও উপকারী মসুর ডাল। তাই ডায়াবেটিসে এটি খাওয়া শুরু করুন।
রক্তে আয়রনের ঘাটতি দূর করে দিতে পারে মসুর ডাল। তাই রক্তাল্পতায় নিয়মিত খান এটি।
তাই নিয়মিত মসুর ডাল খান। দিনে ৫০ থেকে ১০০ গ্রাম ডাল খেলেই সুস্থ থাকতে পারবেন।