BY- Aajtak Bangla
আমাদের সকলের ঘরেই রয়েছে পেঁয়াজ। আর এটা কিন্তু শরীরের জন্য খুব ভাল।
নিয়মিত পেঁয়াজ খেলে একাধিক লাভ হয়। তাই রোজ একটা ছোট সাইজের পেঁয়াজ খেতেই পারেন। তাতেই শরীরের হাল ফিরবে।
এখন প্রশ্ন হল, রোজ পেঁয়াজ খেলে কী কী লাভ হবে? জেনে নিন।
এতে রয়েছে ভিটামিন সি ও পলিফেনল। এগুলি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে।
হৃদরোগ থেকে সুরক্ষা দিতে পারে পেঁয়াজ। এতে অ্যান্টিঅক্সিডেন্ট ও সালফারযুক্ত যৌগ রয়েছে। এগুলি শরীরকে সুস্থ রাখে।
এতে রয়েছে প্রিবায়োটিক। যার ফলে পেঁয়াজ খেলে পেট ভাল থাকে।
এই ভেষজতে রয়েছে কুয়েরসেটিন। এটি ডায়াবেটিস রোগীদের শরীরে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে।
এটির অ্য়ান্টিইনফ্লামেটরি গুণ রয়েছে। তাই পেঁয়াজ খেলে অনায়াসে ক্যান্সারের ঝুঁকি কমিয়ে ফেলবেন।