21 NOVEMBER 2026

BY- Aajtak Bangla

খারাপ নয় ভাত, খেলেই মিলবে ৫ লাভ

আমরা 'ভেতো বাঙালি'। ভাত খেতে আমরা খুবই ভালোবাসি। তবে অনেকেই মনে করেন, ভাত খুব একটা ভাল খাবার নয়। যদিও এই ধারণায় রয়েছে গলত। 

সত্যি বলতে, ভাত বেশ ভাল একটি খাবার। পরিমিতি বোধ রেখে খেলে ভাত থেকেও ভীষণ উপকার মেলে।

তাই আর সময় নষ্ট না করে ভাত খাওয়ার নানা উপকার সম্পর্কে দ্রুত জেনে নিন। 

ভাতে রয়েছে কার্বোহাইড্রেটের ভাণ্ডার। এটি শরীর ও মস্তিষ্কে প্রয়োজনীয় গ্লুকোজ জোগায়। যার ফলে ঠিকঠাক কাজ করা যায়। 

সহজে হজম করা যায় ভাত। এটি কোষ্ঠকাঠিন্য কমাতে ও অন্ত্র ভাল রাখতে সাহায্য করে।

অনেকেই রুটি খেতে পারেন না। কারণ, তাঁদের গ্লুটেনে সমস্যা থাকে। যদিও ভাত খেলে তেমন কোনও লাভ হয় না।

ভাতে রয়েছে ভিটামিন বি, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক ও সেলেনিয়াম। তাই ভাত খেলে পুষ্টির সমস্যা মেটে। 

ভাতে কোলেস্টেরল থাকে না। তাই এটা হার্টের জন্যও বেশ ভাল। 

যদিও বেশি ভাত খাবেন না। ডায়াবেটিস থাকলেও ভাত এড়িয়ে চলুন। তাতেই সুস্থ থাকতে পারবেন।