3 NOVEMBER 2026

BY- Aajtak Bangla

রোজ খান কমলালেবু, ৫ উপকার পাবেন বলে বলে

এখন সারা বছরই কমলালেবুর সময়। তাই আলাদা করে শীতের অপেক্ষা করতে হয় না এই ফলের জন্য। আর বিশেষজ্ঞরা মনে করেন, এই ফলটা ভীষণ উপকারী। 

আসলে কমলালেবুতে রয়েছে ফাইবার। সেই সঙ্গে ভিটামিন সি-ও রয়েছে। তাই নিয়মিত কমলালেবু খেলে ভাল থাকে শরীর। 

তাই আর সময় নষ্ট নয়, বরং নিয়মিত কমলালেবু খেলে কী কী হবে? জেনে নিন। 

এতে রয়েছে ভিটামিন সি-এর ভাণ্ডার। যার ফলে কমলালেবু খেলে ইমিউনিটি বাড়িয়ে নিতে পারবেন। 

কমলালেবুতে ফাইবার রয়েছে। সেটা আবার পেটের জন্য উপকারী। 

কমলালেবু কোলেস্টেরল কমাতে পারে। যার ফলে হার্ট থাকে ভাল।

অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার হল কমলালেবু। যেই কারণে এই ফল খেলে প্রদাহ কমে যায়।

কমলালেবু খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে সেরে ওঠা যায়। তাই নিয়মিত কমলালেবু খাওয়া শুরু করে দিন।