24 NOVEMBER 2026

BY- Aajtak Bangla

গ্যাস, অ্যাসিডিটির যম এই ৫ খাবার, ডায়েটে আছে?

অনেকেই নিয়মিত পেটের সমস্যায় ভোগেন। তাঁদের গ্যাস, অ্যাসিডিটি লেগেই থাকে। 

এখন প্রশ্ন হল, ঠিক কোন কোন খাবার খেলে পেট থাকবে ভাল? আর সেই উত্তরটাই জানান হল নিবন্ধতে। 

সবার আগে দই খাওয়া শুরু করুন। এতে মজুত প্রোবায়োটিক পেটের জন্য উপকারী। এটা খেলেই তাই ভাল থাকবে পেট। 

শসা হল ফাইবারের ভাণ্ডার। এতে ভাল পরিমাণে জলও রয়েছে। তাই এই ফল খেলে পেট ভাল থাকবে।

পেয়ারা খাওয়া শুরু করে দিন। এটাও পেটের জন্য ভীষণই উপকারী। 

জিরে পেটের হাল ফেরাতে পারে। তাই নিয়মিত এই ভেষজ অবশ্যই খাবেন। 

আপেলে রয়েছে উপকারী ফাইবার। এটা খেলেও অন্ত্রের স্বাস্থ্য ফিরবে। তাই চিন্তার কিছু নেই। 

আর খাবেন না ফাস্টফুড। সেই সঙ্গে মদ, সিগারেট, বিড়িও এড়িয়ে চলুন। তাহলেই সুস্থ থাকতে পারবেন।