BY- Aajtak Bangla
কিডনিকে সুস্থ রাখতেই হবে। এই অঙ্গ অসুস্থ হলেই বাড়বে বিপদ। ডায়ালিসিস করার প্রয়োজন পড়তে পারে।
তাই সাবধান হন। চেষ্টা করুন যেন তেন প্রকারেণ কিডনিকে সুস্থ রাখার। তাহলেই ফিট থাকবেন।
ভাল খবর হল, প্রতিদিন কয়েকটা ফল খেলেই শরীরের হাল ফিরবে। আর সেই সব ফলগুলি সম্পর্কেই জানালাম আমরা।
আপেল খুবই উপকারী একটি ফল। এটিতে অ্যান্টিইনফ্লামেটরি উপাদান রয়েছে। তাই আপেল খেলেই সুস্থ থাকতে পারবেন।
লেবুতে রয়েছে সাইট্রেট। এই উপাদান কিডনিতে স্টোন হতে দেয় না।
যে কোনও বেরি জাতীয় ফল কিডনির জন্য উপকারী। তাই এটা খাওয়া শুরু করুন।
আনারসে পটাশিয়াম কম। তাই নিয়মিত এই ফল খেলেও লাভ পাবেন।
আঙুর খেতে হবে নিয়মিত। এতে মজুত রেসভেরাটল শরীরের জন্য খুবই উপকারী। এটি কিডনিকেও ভাল রাখে।