27 NOVEMBER 2026

BY- Aajtak Bangla

ফ্যাটি লিভার থেকে মুক্তি দেবে ৫ খাবার, ডায়েটে আছে?

লিভার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এটি খাবার হজমে সাহায্য করে। সেই সঙ্গে দেহে বিপাকের হারও করে নিয়ন্ত্রণ। 

তবে সেই লিভারেই অনেক সময় মাত্রাতিরিক্ত ফ্যাট জন্মায়। যার জন্য হয় ফ্যাটি লিভার। 

যদিও ভাল খবর, খুব সহজেই ফ্যাটি লিভারকে কন্ট্রোলে আনা যায়। আর সেক্ষেত্রে কিছু খাবার বা পানীয় ধন্বন্তরির মতো কাজ করতে পারে।

কফি খেতে হবে নিয়মিত। এটা ফ্যাটি লিভারে অত্যন্ত উপকারী। 

আমলকী খাওয়া শুরু করে দিন। এই ফলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার। তাই এটি খেলে ফ্যাটি লিভার থেকে সুস্থ থাকতে পারবেন। 

ফ্যাটি লিভার থেকে মুক্তি দিতে পারে আপেল। এটিও ভীষণই উপকারী একটি খাবার। 

ফ্যাটি লিভারকে কন্ট্রোল করতে পারে ব্রকোলি। তাই নিয়মিত এই সবজি খাওয়া শুরু করে দিন।

লিভারের অত্যন্ত ভাল বন্ধু হল লেবু। যে কোনও ধরনের লেবু খেলেই লিভারের প্রদাহ কমবে।