2 July 2026

BY- Aajtak Bangla

পেটের জন্য সেরা এই ৫ খাবার, আজই ডায়েটে রাখুন

অনেকেরই পেটের হাল থাকে খারাপ। তারা যাই খান, তাতেই গ্যাস, অ্যাসিডিটি হয়ে যায়। 

যদিও আমাদের পরিচিত কিছু খাবার পেটের জন্য অত্যন্ত উপকারী। এবার সেগুলিকে ডায়েটে রাখুন। তাহলেই সুস্থ থাকতে পারবেন। 

সবার প্রথমে দই খান। এটিতে উপস্থিত প্রোবায়োটিক পেটের অসুখ দূরে রাখতে একাই একশো।

খেতে শুরু করুন আপেল। এই ফলটিতে মজুত ফাইবার পেটের জন্য সেরা।

পেট ভাল রাখতে পেঁপের তুলনা নেই। এতে মজুত এনজাইম হজমশক্তি বাড়াতে পারে।

শসাও অন্ত্রের হাল ফেরাতে পারে। তাই পেট ভাল রাখতে অবশ্যই খান এই ফল। 

পেয়ারা খান রোজ। এটিতে দারুণ ফাইবার রয়েছে। এই ফাইবার পেটের জন্য সেরা। 

তবে খাবেন না ফাস্ট ফুড, প্রসেসড ফুড। এমনকী বিরিয়ানিও খাওয়া চলবে না। আশা করছি তাতেই সুস্থ থাকবেন।