15 August, 2026

BY- Aajtak Bangla

গ্যাস, অ্যাসিডিটি কমাবে এই ৫ খাবার, ডায়েটে আছে তো?

অনেকেরই নিয়মিত গ্যাস, অ্যাসিডিটি লেগে থাকে। আর এই সমস্যায় আক্রান্তরা ডায়েটে অবশ্যই নজর দিন। 

এক্ষেত্রে এমন কিছু খাবার খেতে হবে যেগুলি শরীরের জন্য অত্যন্ত উপকারী। তাই ঝটপট এগুলিকে ডায়েটে রাখুন।

নিয়মিত খেতে হবে দই। এটা খেলেই পেট ভাল থাকবে। কমবে গ্যাস, অ্যাসিডিটি। 

রোজের ডায়েটে পেঁপেকে জায়গা দিন। সেটা খেলেই হজমশক্তি বাড়বে। 

কুমড়োও পেটের জন্য ভাল। এটা খেলেও গ্যাস, অ্যাসিডিটি থেকে মুক্তি দিতে পারেন। 

কলা খান নিয়মিত। এটা খেলেই পেটের হাল ফিরবে। গ্যাস, অ্যাসিডিটি থেকে মুক্তি।

জিরের গুণেও ভাল থাকবে। এড়িয়ে চলা যাবে জটিল সব সমস্যা।

খাবেন না ফাস্ট ফুড, প্রসেসড ফুডের মতো খাবার। তাহলেই সুস্থ থাকতে পারবেন।