BY- Aajtak Bangla
পেট ভাল রাখতে হবে। নইলে শরীরের হাল বিগড়ে যেতে সময় লাগবে না। গ্যাস, অ্যাসিডিটি থেকে শুরু করে অনেক বড়সড় রোগও শরীরে জায়গা করে নিতে পারে।
তাই বিশেষজ্ঞরা রোজ রোজ পেট ভাল রাখার খাবার খাওয়ার পরামর্শ দেন। ঝটপট জেনে নিন এমনই কিছু খাবার সম্পর্কে।
দই খেলেই পেট ভাল থাকবে। এতে মজুত উপকারী ব্যাকটেরিয়া পেটের হাল ফেরাবে। নুন ও চিনি।
কমলালেবুও অন্ত্রের জন্য খুবই উপকারী। এটা খেলেও পেট ভাল থাকবে।
শসা খাওয়া শুরু করে দিন। এই ফলটাও পেটের হাল ফেরাতে সাহায্য করে। তাই রোজের ডায়েটে এই ফলটাকে জায়গা করে দিন।
নিয়মিত খেতে হবে বেদানা। এটা ফাইবারের ভাণ্ডার। তাই বেদানা খেলেও পেট ভাল থাকবে।
পেয়ারাও পেটের জন্য ভীষণ ভাল। এটা খেলেও গ্যাস, অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন।
তবে খাওয়া যাবে না ফাস্টফুড। এমনকী মদও এড়িয়ে যেতে হবে। তাহলেই পেট ভাল থাকবে।