28 NOVEMBER 2026

BY- Aajtak Bangla

ইমিউনিটি বাড়াবে ৫ ফল, খেলেই সর্দি-কাশি দূরে

ইমিউনিটি বাড়াতেই হবে। নইলে শরীরের হাল বিগড়ে যাবে। বারবার জ্বর, সর্দি-কাশি হবে। 

তাই ঝটপট ইমিউনিটি বাড়াতে হবে। সেক্ষেত্রে ৫ ফল রাখুন ডায়েটে। সুস্থ থাকবেন। 

কমলালেবু খেতে হবে। এতে রয়েছে ভিটামিন সি। সেটা ইমিউনিটি বাড়াতে পারে। 

পেয়ারাও ইমিউনিটি বাড়ানোর কাজে একাই একশো। এতেও ভরপুর ভিটামিন রয়েছে।

আমলকী খান। এই ধন্বন্তরি ফলাও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। 

আপেল খাওয়া শুরু করুন। এটাও ভীষণই উপকারী একটি ফল। এই ফল ইমিউনিটি বাড়ে। 

পেঁপেতেও রয়েছে ভিটামিন সি। এটি খেলেও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবেন।

ইমিউনিটি বাড়াতে চাইলে খাবেন না ফাস্টফুড। এছাড়া মদ, ভাজা খাবার বা অন্যান্য ক্ষতিকর খাবার বা পানীয়ও খাওয়া যাবে না।