BY- Aajtak Bangla
অনেকেই কফি খেতে ভালোবাসেন। আর এটি সেরার সেরা একটি পানীয়। এই পানীয় খেলে একাধিক লাভ মিলবে।
তাই ঝটপট নিয়মিত কফি খাওয়ার উপকার সম্পর্কে জেনে নিন। তাহলেই খেলা ঘুরে যাবে।
কফিতে রয়েছে ক্যাফেইন। এটি মনোযোগ বাড়াতে পারে। পাশাপাশি স্মৃতিশক্তি উন্নত করে।
ওজন কমানোর কাজেও কফির জুড়ি মেলা ভার। এটি খেলে মেটোবোলিজম বাড়ে।
হার্টের জন্যও সেরা কফি। এটি খেলে হৃদরোগের আশঙ্কা কমে।
এছাড়া স্ট্রোক প্রতিরোধের কাজেও কফির কোনও তুলনা নেই। তাই নিয়মিত এই পানীয় খেতে ভুলবেন না।
দেখা গিয়েছে, নিয়মিত কফি খেলে টাইপ ২ ডায়াবেটিস ও লিভার ক্যানসারের মতো জটিল অসুখ থেকে দূরত্ব বাড়িয়ে রাখা যায়।
তবে দিনে ২ থেকে ৩ কাপের বেশি কফি খাবেন না। এই ভুলটা করলে আদতে ভুগতে হবে।