BY- Aajtak Bangla
হার্ট ভাল রাখতে হবে। এই অঙ্গটি সুস্থ থাকলেই হেসে খেলে বাঁচতে পারবেন।
মাথায় রাখতে হবে, হার্ট ভাল রাখার ক্ষেত্রে কিছু খাবার ডায়েটে রাখা ভীষণই জরুরি।
এখন প্রশ্ন হল, কোন কোন খাবার এই সময় হার্ট সুস্থ রাখতে হবে? সেই উত্তর রইল নিবন্ধটিতে।
সবার প্রথমে ওটস খান। এই খাবারে রয়েছে ফাইবার। তাই এটা খেলে কোলেস্টেরল কমবে। সুস্থ থাকবেন।
আটার রুটিকেও ডায়েটে রাখুন। এটায় মজুত ফাইবারও কোলেস্টেরল কমাতে পারে।
যে কোনও সবজি হার্টের জন্য উপকারী। তাই এটাকেও ডায়েটে রাখুন।
উপকারী সব ফল রাখুন ডায়েটে। সেটাও এইচডিএল কোলেস্টেরল বাড়াবে। হার্টকে রাখবে সুস্থ।
বাদাম খাওয়া চালু করুন। সবথেকে ভাল হয়, পেস্তা এবং আমন্ড খেলে। তাতেই সুস্থ থাকতে পারবেন।