04 June 2026

BY- Aajtak Bangla

চোখের পাওয়ার একটুও বাড়বে না, পাতে রাখুন ৫ ভারতীয় ফল 

চোখের দিকে খেয়াল রাখতেই হবে। নইলেই বিপদ। বছর বছর বাড়বে পাওয়ার।

তবে ভাল খবর হল, আমাদের অতি পরিচিত কিছু ফল চোখের হাল ফেরাতে পারে। তাই সেগুলিকে ডায়েটে রাখুন।

এক্ষেত্রে অবশ্যই লেবু খাওয়া শুরু করুন। এতে রয়েছে ভিটামিন সি। এটি চোখের রক্তনালীর স্বাস্থ্য ফেরানোর ক্ষমতা রাখে। 

পেঁপেতেও রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট। তাই এটা খেলেও চোখ ভাল থাকে। 

আম খাওয়া শুরু করুন। এটাতে রয়েছে বিটা ক্যারোটিন যেটা চোখের জন্য উপকারী। এরপর কড়াইতে তেল গরম করে আলুর টুকরোগুলো লালচে করে ভেজে তুলে রাখুন। ওই তেলেই চিকেন কিমা সামান্য নুন দিয়ে হালকা ভেজে তুলে নিন।

অবশ্যই খান পেয়ারা। এতে মজুত ভিটামিন এ এবং ভিটামিন সি চোখের হাল ফেরাবে। 

আমলকী ভিটামিন সি-এর ভাণ্ডার। তাই এটি খেলেও চোখ ভাল থাকতে পারে। 

এছাড়া নিয়মিত খেতে হবে মাছ, ডিম, দুধ। তাহলেও চোখ সুস্থ থাকবে।