BY- Aajtak Bangla
হার্টকে সুস্থ রাখতেই হবে। নইলে সমস্যার শেষ থাকবে না। প্রাণঘাতী রোগ নিতে পারে পিছু।
তবে সবথেকে ভাল কথা, হার্টকে সুস্থ রাখতে পারে কয়েকটি পরিচিত ভারতীয় ফল। আর সেগুলি সম্পর্কে জেনে নিন।
পেয়ারা হল হার্টের বন্ধু। এটিতে রয়েছে ভিটামিন, খনিজ, ও ফাইবারের ভাণ্ডার। এটা কোলেস্টেরল কমাতে পারে।
আমলকী হল ভিটামিন সি-এর ভাণ্ডার। তাই নিয়মিত আমলকী খেলে হার্ট থাকে ভাল। কোলেস্টেরল কমে যায়।
বেদানায় রয়েছে ভিটামিন সি, ফ্ল্যাভোনয়েডস, ফাইবার। এগুলি হার্টকে সুস্থ রাখে।
হৃৎপিণ্ডের বন্ধু হল কমলালেবু। এটি খেলেও অনায়াসে রক্তচাপ কমানো সম্ভব। সেই সঙ্গে কমে যাবে খারাপ কোলেস্টেরল।
আপেল খাওয়া শুরু করে দিন। এতে রয়েছে পেকটিন নামক একটি ফাইবার। এছাড়া এই ফলে অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে। তাই নিয়মিত আপেল খেলেই হার্টকে সুস্থ রাখতে পারবেন।
তবে খাওয়া যাবে না ফাস্টফুড, প্রসেসড ফুড। এগুলি খেলেই শরীরের হাল বিগড়ে যাবে। তাই এই বিষয়গুলি মেনে চলুন।