BY- Aajtak Bangla
ওজন বেশি থাকাটা কোনও কাজের কথা নয়। শরীরে মেদ বেশি থাকলেই মুশকিল। এতে একাধিক রোগ নিতে পারে পিছু।
তাই বিশেষজ্ঞরা দ্রুত ওজন কমিয়ে নেওয়ার পরামর্শ দেন। আর সেই কাজে সাহায্য করতে পারে কিছু উপকারী ভারতীয় ফল।
সুতরাং দ্রুত এমনই ৫ ফল সম্পর্কে জেনে নিন। তারপর এগুলিকে ডায়েটে জায়গা করে দিন।
পেয়ারা খান। এটিতে প্রচুর ফাইবার রয়েছে। এই ফাইবার কমাতে পারে ওজন।
পেঁপেতেও ভাল ফাইবার রয়েছে। পাশাপাশি এতে উপস্থিত জরুরি এনজাইম। তাই পেঁপে খেলে পেট ভাল থাকে। কমে ওজন।
তরমুজে রয়েছে ৯২ শতাংশ জল। তাই এটা খেলেও ওজন কমে বৈকি!
আপেলে রয়েছে পেকটিন নামক ফাইবার। আর সেটা ওজন কমাতে পারে।
আমলকী খাওয়াও শুরু করে দিন। এতে অ্যান্টিঅক্সিডেন্ট শরীর সুস্থ রাখবে। পাশাপাশি ওজনও কমাবে এই ফল।