27 JULY, 2023
BY- Aajtak Bangla
বর্ষা জমিয়ে দেবে এই
৬টি জলখাবার!
বৃষ্টি। ঠাণ্ডা-ঠাণ্ডা ভাব। এমন সময়ে মনটা একটু খাই-খাই করাই স্বাভাবিক।
জিরা রাইসে সবজি কাটার ঝামেলা নেই। সময় ও খাটনি কম লাগবে। খরচও কম। আসুন রেসিপি জেনে নেওয়া যাক।
বর্ষার একঘেয়েমি কাটাতে তাই রইল কিছু জলখাবারের হদিশ। এক নজরে দেখে নিন।
চিজ ম্যাগি: সাধারণ ম্যাগির মতোই বানান। একটু শক্ত রাখবেন। সব শেষে উপর থেকে একটি চিজের স্লাইস ছড়িয়ে দিন। গলে গেলে তা মিশিয়ে নিন।
তেলেভাজা-মুড়ি: এর রেসিপি নতুন করে বলার কিছু নেই। বেসন গোলার সময়ে একটু চালের গুঁড়ো মিশিয়ে নিলে বেশি মুচমুচে হবে।
মোমো: বর্ষায় গরম গরম মোমো হলে জমে যাবে। বাড়িতেও বানাতে পারেন, আবার দোকান থেকেও। সঙ্গে স্যুপ হলে তো কথাই নেই।
ওটসের খিচুড়ি: ওটস শুনেই ভুরু কুঁচকে ফেলেন? তাহলে তাই দিয়ে খিচুড়ি বানিয়ে ফেলুন। একেবারে ভাতের খিচুড়ির মতোই বানাবেন। ডাল দেওয়ার প্রয়োজন নেই।
আলুর পরোটা: বর্ষার সকালে আলুর পরোটা খান। আলুর চপের মতো করে পুর বানাবেন। দু'টি পাতলা পরোটা বেলে মাঝে মোটা করা পুর দেবেন।
ক্যাপুচিনো: নিয়মিত চা খেলেও মাঝে-মাঝে কফি খেতে ইচ্ছা হয়। বর্ষায় বৃ্ষ্টি দেখতে দেখতে এক কাপ কড়া কফি খান। মজাই আলাদা।
Related Stories
হুগলির বিখ্যাত বাঁধাকপির ঝোল, লুচি-পরোটার সঙ্গে দারুণ
চালের হাঁড়িতে এক চামচ এই জিনিস, ভাত হবে সাদা ঝরঝরে
গা ঘিনঘিন করা টিকটিকি বিদায় নেবে, জেনে রাখুন এই ৩ টোটকা
তরমুজের খোসা ফেলবেন না, ভর্তা বানিয়ে খান গরম ভাতের সঙ্গে