BY- Aajtak Bangla
রসুন অত্যন্ত উপকারী একটি ভেষজ। এতে রয়েছে অ্যালিসিন। এই উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে শরীরে কাজ করে।
তাই চিকিৎসকেরা নিয়মিত রসুন খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এক্ষেত্রে দিনে এক কোয়া করে রসুন খেলেই শরীরের হাল ফেরাতে পারবেন।
আসুন ঝটপট জেনে নেওয়া রোজ এক কোয়া রসুন চিবিয়ে বা জল দিয়ে গিলে খেলে কী কী লাভ মিলবে।
রসুনের অ্যান্টিভাইরাস, অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণ রয়েছে। তাই নিয়মিত রসুন খেলে সর্দি, কাশি থেকে দূরত্ব বাড়িয়ে নিতে পারবেন। ইমিউনিটি বাড়বে।
হার্টের জন্য ভীষণ উপকারী রসুন। এটি খেলেই কোলেস্টেরল থাকবে কন্ট্রোলে।
রক্তনালীকে শান্ত করার কাজেও সেরার সেরা রসুন। তাই রোজ রসুন খেলে কমে ব্লাড প্রেশারও।
এছাড়া পেটের জন্যও ভীষণই উপকারী রসুন। এটি গ্যাস, অ্যাসিডিটির সমস্যা কমাতে পারে।
লিভারে উপস্থিত ক্ষতিকর উপাদানকে বের করে দিতে পারে রসুন। তাই লিভার থাকে ভাল।