BY- Aajtak Bangla

সুগার, প্রেশার কমবে, রোজ আপেল খেলে আর যা লাভ...

28 FEBRUARY, 2025

অনেকেই নিয়মিত আপেল খান। আর এই ফল শরীরের জন্য অত্যন্ত উপকারী। তাই রোজের ডায়েটে অবশ্যই রাখুন এই ফল।

তাই আর সময় নষ্ট না করে নিয়মিত আপেল খাওয়ার একাধিক উপকার সম্পর্কে জেনে নিন। আশা করছি, তাহলেই খেলা ঘুরে যাবে। 

আপেলে রয়েছে ফাইবার। এই উপাদান পেটের জন্য অত্যন্ত উপকারী। এটি খেলে কোষ্ঠকাঠিন্য মিটে যাবে।

গ্যাস, অ্যাসিডিটি থাকলে রোজের ডায়েটে অবশ্যই রাখতে হবে আপেল। এতে রয়েছে ফাইবার। এটি খেলেই গ্যাস, অ্যাসিডিটি মিটে যাবে। 

আপেল কোলেস্টেরল কমাতে পারে। যার ফলে এটি খেলে হার্টের হাল ফিরবে। তাই এই বিষয়টা মাথায় রাখুন। 

সুগার রোগীদের জন্য দারুণ উপকারী আপেল। এটি খেলে সুগার লেভেল কমে যাবে। তাই চিন্তার কিছু নেই।

প্রেশার রোগীরও সমস্যা মেটাবে আপেল। এটিতে মজুত পটাশিয়াম মেটাবে ব্লাড প্রেশার কমাবে। সুতরাং রোজ খান আপেল। 

আপেলে উপস্থিত রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এটি খেলে শরীরে প্রদাহ কমে যাবে। সুস্থ থাকবে শরীর। একাধিক বড় অসুখ হবে না। সুতরাং এই বিষয়টা মাথায় রাখুন

পরিশেষ বলি, যে কোনও সময় খাওয়া যায় আপেল। তবে ব্রেকফাস্ট এবং লাঞ্চের মধ্যে এটি খাওয়া বেশি উপকারী।