23 FEB 2026

BY- Aajtak Bangla

সুস্থ থাকবে হার্ট টু ব্রেন, ফুলকপির আর কী গুণ?

অত্যন্ত উপকারী একটি সবজি হল ফুলকপি। এটি শরীরের হাল ফেরানোর কাজে একাই একশো।

এতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন কে সহ একাধিক অ্যান্টিঅক্সিডেন্ট। তাই এটি খেলে সবার প্রথমে পুষ্টির ঘাটতি মিটবে। 

এই সবজিতে রয়েছে ফাইবার। যার ফলে এটি খেলে কমবে ওজন। 

এতে মজুত থাকা ফাইবারের গুণে হজমের সমস্যাও মিটে যাবে। কোষ্ঠকাঠিন্য থেকেও পাবেন মুক্তি। তাই ডায়েটে একে অ্যাড করুন।

এটি পটাশিয়ামের ভাণ্ডার। তাই এই সবজি খেলে হার্ট ভাল থাকবে। 

এই সবজিতে ভাল পরিমাণে ফসফরাস এবং ভিটামিন কে রয়েছে। তাই নিয়মিত এই সবজি খেলে বাড়বে হাড়ের জোর।

ইমিউনিটি বাড়াতে পারে এই সবজি। এতে ভিটামিন সি রয়েছে ভরে ভরে।

ব্রেনের জন্যও ফুলকপি ভাল। কারণ, এতে রয়েছে কোলিন নামক একটি উপকারী উপাদান।

এতে মজুত অ্যান্টিঅক্সিডেন্ট ইনফ্লামেশন কমাতে পারে। যার ফলে সুস্থ থাকার কাজে এগিয়ে যাবেন।