15 APRIL 2026

BY- Aajtak Bangla

পেটের জন্য মহৌষধি কিউই, এই সুপারফুডের আর কী গুণ?

সেরার সেরা একটি ফল হল কিউই। এটি খেলেই শরীর থাকবে সুস্থ। 

এখন কলকাতা তথা শহরতলির বাজারেও এই ফল রাখতে পারেন। তাই এখন চাইলেই কিনে নিতে পারেন কিউই।

অতএব আর দেরি না করে দ্রুত কিউইর উপকার সম্পর্কে জেনে নিন। তারপরই না হয় এটি খাবেন।

এই ফল হল ভিটামিন সি-এর ভাণ্ডার। তাই এটা খেলে ইমিউনিটি বাড়বে। 

এতে উপকারী অ্যাক্টিনিডিন নামক একটি এনজাইম রয়েছে। এটি প্রোটিন ভাঙতে সাহায্য করে। 

এই ফল নিয়মিত খেলে পেটের হাল ফেরানো সম্ভব হয়। গ্যাস, অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন। 

হার্টের জন্য অত্যন্ত উপকারী কিউই। এটি খেলে কোলেস্টেরল কমবে। 

এটি চোখের জন্য ভীষণ ভাল। এই ফল নিয়মিত খেলে চোখের পাওয়ার বাড়ার আশঙ্কা কমবে। 

তাই রোজ একটা করে কিউই খান। তাহলেই সুস্থ থাকবেন।