7 April, 2026
BY- Aajtak Bangla
পেয়ারা অত্যন্ত উপকারী একটি ফল। এটিকে সুপারফুডও বলা চলে। তাই বিশেষজ্ঞরা এই ফল নিয়মিত খেতে বলেন।
দিনে একটি মাত্র পেয়ারা খেলেও স্বাস্থ্যের হাল ফিরে যাবে। শরীর থাকবে সুস্থ।
তাই আর সময় নষ্ট না করে, রোজ একটা পেয়ারা খাওয়ার একাধিক উপকার সম্পর্কে জেনে নিন।
পেয়ারায় রয়েছে ফাইবার। এটি পেটের জন্য অত্যন্ত উপকারী।
এই ফল খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমবে। পেট হবে পরিষ্কার।
পেয়ারাতে ভিটামিন সি রয়েছে ভরে ভরে। তাই এটি খেলেই সর্দি, কাশি দূরে থাকবে।
এই ফল খেলে বাড়বে ভাল কোলেস্টেরল। সেই কারণে সুস্থ থাকবে হার্ট।
পেয়ারায় উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ কমাতে পারে। তাই চিন্তার কোনও কারণ নেই।
এটি খেলে সুগারও থাকবে নিয়ন্ত্রণে। তাই নিয়মিত এই ফল খান।