28 APRIL 2026

BY- Aajtak Bangla

রোজ খান একটা পেয়ারা, কী কী উপকার পাবেন?

পেয়ারা অত্য়ন্ত উপকারী একটি ফল। এটি খেলেই ফিরে যাবে শরীরের হাল। 

তাই রোজ একটা করে পেয়ারা খান। এই ফল খেলেই শরীরে নানাবিধ লাভ মিলবে।

সুতরাং আর সময় নষ্ট নয়, বরং নিয়মিত পেয়ারা খাওয়ার কয়েকটি উপকার সম্পর্কে জেনে নিন। তারপরই না হয় রোজের ডায়েটে রাখবেন।

পেয়ারা খেলে হার্ট থাকবে ভাল। কমবে কোলেস্টেরল লেভেল।

এই ফলে মজুত ফাইবার পেট ভাল রাখবে। কমাবে কোষ্ঠকাঠিন্যের সমস্যা। 

এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদান বড় সব অসুখ থেকে দূরে রাখবে। 

পেয়ারায় রয়েছে ভিটামিন সি-এর ভাণ্ডার। তাই এটি খেলে অনায়াসে সর্দি ও কাশি থেকে বাঁচবেন। 

পেয়ারায় ভরপুর ভিটামিন ও খনিজ রয়েছে। তাই রোজের ডায়েটে অবশ্যই এটিকে রাখতে হবে।