12 NOVEMBER 2026

BY- Aajtak Bangla

কুমড়ো খেলে কী লাভ হবে?

আমাদের অতি পরিচিত কুমড়ো একটি সুপারফুড। এটিতে রয়েছে ভিটামিন ও খনিজের ভাণ্ডার। সেই সঙ্গে এতে অ্যাক্টিঅক্সিডেন্টও উপস্থিত। 

তাই নিয়মিত কুমড়ো খেলে একাধিক জটিল রোগ থেকে সেরে ওঠা যায়। আসুন সেই সব উপকার সম্পর্কে জেনে নেওয়া যাক। 

কুমড়োতে রয়েছে বিটা ক্যারোটিন রয়েছে। এটি শরীরে গিয়ে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়। এই ভিটামিন চোখের জন্য উপকারী। 

কুমড়োতে ভিটামিন এ, সি রয়েছে। যার ফলে এটি খেলে বেড়ে যাবে রোগ প্রতিরোধ ক্ষমতা। 

কুমড়োতে রয়েছে ফাইবার। এটি কোষ্ঠকাঠিন্য দূর করার কাজেও একাই একশো। 

এই সবজিতে উপস্থিত ফাইবার পেট ভর্তি রাখতে পারে। যার ফলে খিদে পায় কম। ওজন কমে। 

এই সবজি হল পটাশিয়ামের ভাণ্ডার। তাই ব্লাড প্রেশার কমানোর কাজে কুমড়োর জুড়ি মেলা ভার।

এছাড়া কুমড়ো খেলে হার্ট ভাল থাকে। বড়সড় সব রোগ থেকে দূরত্ব বাড়িয়ে নেওয়া যায়।