BY- Aajtak Bangla
রোজের ডায়েটে রেখে দিন পালংশাক। এটি স্বাস্থ্যগুণে সেরার সেরা। এটি নিয়মিত খেলে একাধিক লাভ পাবেন। স্বাস্থ্যের নানা উপকার হবে।
আসলে পালংশাক হল ভিটামিন ও খনিজের ভাণ্ডার। এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন কে। পাশাপাশি এতে আয়রন, ফোলেটও রয়েছে ভরে ভরে।
হার্ট সুস্থ রাখার কাজেও এটি সিদ্ধহস্ত। কারণ, এতে রয়েছে নাইট্রেট এবং পটাশিয়াম। তাই এটি খেলে কমবে ব্লাড প্রেশার।
এতে মজুত ভিটামিন কে। এটি ক্যালসিয়াম গ্রহণ করতে সাহায্য করে। ফলে সুস্থ থাকে হাড়।
এই শাকে রয়েছে ভিটামিন সি। আর এই ভিটামিন ইমিউনিটি বাড়াতে করে সাহায্য।
পালংশাকে ভরপুর ফাইবার রয়েছে। তাই এটি খেলে অন্ত্রের হাল ফিরে যাবে। গ্যাস, অ্যাসিডিটি কমবে।
সুগার নিয়ন্ত্রণে সেরার সেরা এই শাক। এতে রয়েছে আলফা এবং লিপোইক অ্যাসিড। এগুলি ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে পারে।
এতে রয়েছে আয়রন এবং ফোলেট। যার ফলে এটি খেলে এনার্জি বাড়বে। কমবে অ্যানিমিয়ার ফাঁদে পড়ার আশঙ্কা।
পালংশাকে জিয়াজ্যান্থিন এবং লিউটিনের মতো কিছু উপকার অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি চোখের হাল ফেরাতে করে সাহায্য।