BY- Aajtak Bangla

সুগারে উপকারী এই আলু, রোজ খেলে আর যা যা লাভ...

02 APRIL 2026

আপনাকে নিয়মিত খেতে হবে রাঙা আলু। এটি শরীরের জন্য খুবই উপকারী। এই আলু খেলে স্বাস্থ্যের হাল ফিরবে। 

তাই আর সময় নষ্ট নয়, বরং এই আলু খাওয়ার উপকারী দিকগুলি সম্পর্কে বিশদে জেনে নিন। তারপরই না হয় এই আলু খাবেন। 

এতে রয়েছে অ্যান্থোসায়ানিন এবং অন্যান্য ফ্ল্যাভোনয়েডস। যার ফলে এটি খেলে কমবে প্রদাহ। 

এটিতে ভরপুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এমনকী আছে ভিটামিন বি৬। তাই এটি খেলে ইমিউনিটি বাড়বে।

হার্টের জন্য সেরার সেরা এই সবজি। এতে উপস্থিত পটাশিয়াম কমাবে প্রেশার। যার ফলে সুস্থ থাকবে হার্ট।

এতে ভাল পরিমাণে ব্লাড সুগার রয়েছে। এমনকী এর গ্লাইসেমিক ইন্ডেক্সও কম। তাই এটা খেলে সুস্থ থাকবেন। 

ওজন কমানোর কাজেও এর জুড়ি মেলা ভার। এটি খেলে খিদে কমবে। যার ফলে দ্রুত কমে যাবে ওজন। 

এই সবজি চোখের জন্য উপকারী। এটি চোখের দৃষ্টি বাড়বে।