BY- Aajtak Bangla
ব্লাড সুগারকে কাবু করা খুবই জরুরি। নইলে হার্ট থেকে কিডনি, চোখ, সবই খারাপ হতে পারে।
তবে ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখা খুব কঠিন কিছু নয়। আপনি চাইলেই বেশ কিছু খাবার খেয়ে সুগার কন্ট্রোল করতে পারেন।
তাই সুগারকে কাবু রাখতে চাইছে পালং শাক, কেলে শাক, ব্রকোলি, ফুলকপি খাওয়া শুরু করে দিন। এগুলি সুগার কমাবে।
ব্রাউন রাইস খান সাদা ভাতের বদলে। তাতে উপস্থিত ফাইবার সুগার কমাবে।
ব্লুবেরি, স্ট্রবেরির মতো বেরি জাতীয় ফল খাওয়া শুরু করে দিন। তাতেই সুস্থ থাকতে পারবেন।
কাঠবাদাম, চিয়াসিড, আখরোট খাওয়া শুরু করুন। এগুলিও কমাতে পারে সুগার।
ডিমে রয়েছে প্রোটিন। এই প্রোটিন ইনসুলিন বাড়াতে পারে।
দারুচিনিও সুগারের যম। এটা খেলেও সুগার কন্ট্রোলে থাকবে। তাই আজ থেকেই এগুলি খাওয়া শুরু করে দিন।