25 June 2026

BY- Aajtak Bangla

পেটের সমস্য়া থেকে মুক্তি দেবে কোন কোন ফল? জেনে নিন

পেটের সমস্য়া নিয়ে আমাদের মাথা ব্যথার শেষ নেই। গ্যাস, অ্যাসিডিটি থেকে শুরু করে একাধিক সমস্যা লেগেই থাকে।

তবে আমাদের পরিচিত কিছু ফল খেলেই অনায়াসে পেটের সমস্যা থেকে মুক্তি মিলবে। আসুন সেগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

পাকা পেঁপেতে রয়েছে সেরা কিছু এনজাইম। তাই এই ফল খেলে অনায়াসে পেটের সমস্যা থেকে মুক্তি মেলে।

কলায় রয়েছে প্রিয়বায়োটিস এবং ফাইবার। এটা অন্ত্রে ভাল ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াবে। তাই নিয়মিত কলা খান। 

আপেল হল সেরার সেরা একটি ফল। এতে মজুত ফাইবার পেটের জন্য অত্যন্ত উপকারী।

কিউই ভীষণই উপকারী একটি ফল। এটি খেলেও পেট ভাল থাকবে।

এই সময় আনারস খাওয়া চালু করে দিন। এই ফলে উপস্থিত এনজাইম প্রোটিন হজমে সাহায্য করে। 

তবে পেটের হাল ফেরাতে চাইল খাবেন না ফাস্টফুড, প্রসেসড ফুড। তাহলেই সুস্থ থাকতে পারবেন।