26 MAY 2026

BY- Aajtak Bangla

রক্ত বাড়াবে বেদানা, এটি খেলে আর যা যা উপকার

বেদনা অত্যন্ত উপকারী একটি ফল। এই ফল নিয়মিত খেলেই শরীরের হাল ফিরে যাবে। 

তাই আর দেরি না করে বেদানা খাওয়ার একাধিক লাভ সম্পর্কে জেনে নিন। হলফ করে বলতে পারি, এই ফলের গুণ জানার পর আপনিও এটিকে ডায়েটে জায়গা দেবেন। 

এই ফলে রয়েছে আয়রনের ভাণ্ডার। তাই এটি খেলে বাড়বে রক্তের পরিমাণ।

বেদানায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এটি ধমনীতে কোলেস্টেরল জমতে দেয় না। যার ফলে হার্ট থাকে সুস্থ।

এই ফল হল ভিটামিন সি-এর ভাণ্ডার। তাই এটি খেলে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতৈ। 

এই ফলের ক্যালোরি ভ্যালু খুব কম। তাই এটা খেলেই ঝরে যাবে মেদ। ওজন কমবে দ্রুত গতিতে। 

প্রদাহ কমাতেও সিদ্ধহস্ত বেদানা। এতে মজুত পলিফেনলসই এই কাজে সাহায্য করবে। 

যদিও ডায়াবেটিস থাকলে এই ফল খান সাবধানে। নইলে বিপদ বাড়বে বই কমবে না।