BY- Aajtak Bangla
চা অত্যন্ত উপকারী একটি পানীয়। এটি নিয়মিত খেলে একাধিক লাভ মিলবে।
তাই নিয়মিত চা খাওয়া শুরু করুন। আর জেনে নিন ঠিক কী কী লাভ মিলবে।
চায়ে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও পলিফেনলস। তাই রোজ এই পানীয় খেলে একাধিক ক্রনিক রোগ থেকে দূরে থাকতে পারবেন।
এটি নিয়মিত খেলে হার্টের অসুখ থেকে দূরত্ব রাখতে পারবেন। চা খেলে কোলেস্টেরলও কমবে।
ওজন কমানোর কাজেও চা উপকারী। এটি খেলে বিপাকের হার বাড়ে।
ডায়াবেটিস রোগীদের জন্যও চা উপকারী। এটি খেলে শরীরে ইনসুলিনের পরিমাণ বাড়ে।
চায়ে রয়েছে এল থিয়ামিন। এটি ক্যাফিনের সঙ্গে মিশে মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়।
এছাড়া চা দাঁত এবং মুখের ভিতরের অংশের জন্যও উপকারী। তাই নিয়মিত চা খান।
তবে দিনে ৪ কাপের বেশি চা খাবেন না। এর বেশি চা খেলে স্ট্রেস বাড়বে। শরীরও খারাপ হতে পারে।