30 MAY 2026

BY- Aajtak Bangla

রোজ চায়ে চুমুক দিলেই শরীরে ম্যাজিক, ৫ সেরা লাভ

নিয়মিত খেতেই পারেন লিকার চা। এটি স্বাস্থ্যের জন্য সেরার সেরা। 

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চা শুধু একটি রিফ্রেশিং ড্রিংক নয়, এটি শরীরের জন্যও উপকারী। তাই ঝটপট এই পানীয় খাওয়ার লাভ জেনে নিন। 

চায়ে রয়েছে অত্যন্ত উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট। যার ফলে চা খেলে ক্রনিক রোগের থেকে দূরত্ব বাড়াতে পারবেন। 

ক্যান্সারের মতো জটিল অসুখ থেকে দূরত্ব বাড়াতে পারে লিকার চা। তাই চিন্তার কিছু নেই। 

চা খেলে কোলেস্টেরল কমবে। যার ফলে হার্ট থাকবে সুস্থ।

এটি মানসিক স্বাস্থ্য ফেরাতে পারে। চা খেলে কাজে মন বসে। কমতে পারে মাথা ব্যথা।

ত্বকের জেল্লা বাড়াতে পারে চা। এটি খেলে স্কিন ভাল থাকবে। 

দিনে ৪ কাপের বেশি চা খাবেন না। তাতে অনিদ্রা থেকে শুরু করে পেট খারাপের মতো সমস্যা দেখা দিতে পারে।