06 March, 2025

BY- Aajtak Bangla

কমবে বিপি, সুস্থ থাকবে হার্ট, কলা খাওয়ার আর কী লাভ?

কলা অত্যন্ত উপকারী একটি ফল। এই ফল নিয়মিত খেলে শরীরের হাল ফিরবে। একাধিক রোগ থাকবে দূরে। তাই বিশেষজ্ঞরা এই ফল খেতে বলেন।

তাই রোজ এই ফল খাওয়া চালু করে দিন। এটি খেলে কী কী লাভ মিলবে, সেটা জেনে নেওয়া যাক। 

কলায় রয়েছে পটাশিয়াম। এটি খেলে ব্লাড প্রেশার কমে যাবে। তাই বিপি থাকলে রোজ কলা খান। 

পেট ভরিয়ে রাখতে চাইলেও নিয়মিত খেতে পারেন কলা। এটি খেলে ওজন কমে যাবে। তাই চিন্তার কিছু নেই। 

অনেকেরই রোজ কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়। আর সেই সমস্যারও সহজ সমাধান করে দিতে পারে কলা। এটি খেলে পেট পরিষ্কার হয়ে যাবে।

হার্টের জন্যও অত্যন্ত উপকারী কলা। এটি খেলে প্রেশার কমবে। পাশাপাশি ভাল কোলেস্টেরল বাড়বে। যার ফলে সুস্থ থাকবে হার্ট।

নিয়মিত কলা খেলে আপনার শরীরে প্রবেশ করবে অত্যন্ত উপকারী সব ভিটামিন ও খনিজ। যার ফলে দেহে পুষ্টির ঘাটতি মিটে যাবে। তাই রোজের ডায়েটে রাখুন এই ফল।

যদিও সুগার থাকলে বা কিডনির অসুখ থাকলে এই ফল খাবেন না। তাতে শরীরে ক্ষতি বাড়বে।