09 June 2026

BY- Aajtak Bangla

বেগুনের রয়েছে এত গুণ, জানা আছে কি?

বেগুন অনেকেরই প্রিয় সবজি। এই সবজি তাঁরা নিয়মিত খান। 

আমাদের অনেকের মধ্যেই ধারণা রয়েছে যে বেগুনের কোনও গুণ নেই। এটা শরীরের জন্য খুব একটা ভাল নয়।

যদিও বিষয়টা একবারেই সত্যি নয়। নিয়মিত বেগুন খেলেই শরীরের হাল ফেরাতে পারবেন। 

আসলে বেগুনে রয়েছে পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম। তাই এটি খেলে নিয়ন্ত্রণে থাকে রক্তচাপ। যার ফলে হার্ট সুস্থ থাকে। 

বেগুনের ক্যালোরি ভ্যালু খুবই কম। তাই এটা খেলে ওজন দ্রুত গতিতে ওজন কমে যেতে পারে। 

ডায়াবেটিস রোগীদের জন্যও ভাল বেগুন। এতে ফাইবার রয়েছে ভরে ভরে। তাই এটা খেলে ওজন কমবে।

হজমের সমস্যা সমাধানেও সেরার সেরা বেগুন। এটি খেলে অন্ত্রের হাল ফিরবে। 

বেগুনের খোসায় উপস্থিত রয়েছে নাসুনিন। এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট। তাই এটা খেলে ক্যানসারের ঝুঁকি কমিয়ে ফেলতে পারবেন।