19 MAY 2026

BY- Aajtak Bangla

গাজর খেলেই কমবে ওজন, আরও যা যা উপকার পাবেন

গাজর একটি অত্যন্ত উপকারী সবজি। তাই নিয়মিত এই সবজি খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। 

এখন আপনি প্রশ্ন করতেই পারেন, নিয়মিত এই সবজি খেলে কী কী লাভ মিলবে? আজ সেই উত্তর জেনে নিন। 

চোখের হাল ফিরবে নিয়মিত গাজর খেলে। এতে মজুত বিটা ক্যারোটিন চোখের জন্য ভীষণই উপকারী। 

এতে প্রচুর ডায়েটরি ফাইবার রয়েছে। তাই নিয়মিত গাজর খেলে পেটের হাল ফিরবে। 

গাজর অনেকটা সময় পেট ভরিয়ে রাখতে পারে। যার ফলে এটি খেলে খিদে পাবে কম। ওজন কমবে। 

এই সবজি লিভারে উপস্থিত ক্ষতিকর উপাদান বের করে দিতে পারে। তাই লিভারের স্বাস্থ্যে এটি খাওয়া শুরু করুন। 

ক্যানসারের ঝুঁকি কমায় এই সবজি। এতে মজুত অ্যান্টিঅক্সিডেন্টই মেটাবে সমস্যা। 

এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি ও কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দিতে পারে গাজর। তাই নিয়মিত এই সবজি খান।