23 MAY 2026

BY- Aajtak Bangla

রোজ ফুলকপি খেলে কী হবে? জেনে নিন

এখন সব ঋতুতেই ফুলকপি পাওয়া যায়। তাই অনেক রান্নাঘরেই এই সবজি গোটা বছরই মজুত থাকে।

আর এই সবজি শরীরের জন্য অত্যন্ত উপকারী। এই সবজি নিয়মিত খেলেই স্বাস্থ্যের হাল ফিরবে। 

তাই তড়িঘড়ি নিয়মিত ফুলকপি খাওয়ার একাধিক উপকার সম্পর্কে জেনে নিন। তাহলেই খেলা ঘুরে যাবে। 

আসলে এতে রয়েছে ফাইবার। তাই নিয়মিত ফুলকপি খেলে কমবে ওজন। 

এটিতে রয়েছে সালফোরাফেন নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদান কোলেস্টেরল কমাবে।

এতে মজুত একাধিক অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে সিদ্ধহস্ত। এটি খেলে স্বাস্থ্যের হাল ফিরবে।

এটিতে থাকে কোলিন। এই উপাদান ব্রেনের ক্ষমতা বৃদ্ধিতে একাই একশো। 

এই সবজিতে রয়েছে ভিটামিন কে। এই ভিটামিন ক্যালসিয়াম গ্রহণে সাহায্য করে। বাড়ায় হাড়ের জোর।