30 July, 2026
BY- Aajtak Bangla
আমাদের মধ্যে অনেকেই চিকেন খেতে ভালোবাসেন। আর এই খাবার সেরার সেরা।
এতে রয়েছে প্রোটিনের ভাণ্ডার। সেই সঙ্গে প্রচুর খনিজ রয়েছে। তাই নিয়মিত চিকেন খেলে শরীরের একাধিক লাভ হবে।
তাই নিয়মিত চিকেন খাওয়ার একাধিক উপকার সম্পর্কে ঝটপট জেনে নিন। তাহলে আপনার চোখ খুলে যাবে।
এতে রয়েছে ভাল মানের প্রোটিন। তাই পেশি তৈরির ক্ষেত্রে এর জুড়ি মেলা ভার।
ওজন কমাতে পারে চিকেন। এটিতে মজুত প্রোটিন পেট ভরিয়ে রাখে। তাই নিয়মিত চিকেন খাওয়া মাস্ট।
এতে রয়েছে জিঙ্ক এবং একাধিক জরুরি খনিজ। তাই নিয়মিত চিকেন খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নেওয়া সম্ভব।
হাড়ের জন্যও সেরার সেরা চিকেন। এতে মজুত ক্যালসিয়াম এবং ফসফরাস হাড়ের ঘনত্ব বাড়ায়। সেই সঙ্গে ফেরায় দাঁতের স্বাস্থ্য।
ভিটামিন বি এবং ট্রিপটোফ্যানের ভাণ্ডার হল চিকেন। তাই চিকেন খেলে ভাল থাকে মন।