18 MAY 2026

BY- Aajtak Bangla

নিয়মিত খান ঘি, মিলবে ৫ বড় উপকার

অনেকেই নিয়মিত ঘি খান। আর এটা শরীরের জন্যও উপকারী। 

নিয়মিত ঘি খেলে শরীর থাকবে সুস্থ। একাধিক লাভ হবে। 

ঘিতে রয়েছে বুটাইরিক অ্যাসিড। এটি হজমশক্তি বাড়াতে সাহায্য করে। পাশাপাশি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে।

নিয়মিত ঘি খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে দূরে থাকতে পারবেন। রোজ পেট পরিষ্কার হয়ে যাবে। 

ঘিতে রয়েছে ভিটামিন কে। এই ভিটামিন ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। যার ফলে সুস্থ থাকে হাড়। 

ঘিয়ে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্যাটি অ্যাসিড। তাই এটি খেলে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। 

এটি ব্রেনের শক্তি বাড়াতে পারে। এটি একাগ্রতা বাড়ায়। 

তাই নিয়মিত ঘি খেতেই পারেন। যদিও ডায়াবেটিস, হার্টের অসুখ থাকলে সামলে খান ঘি।