17 August, 2026

BY- Aajtak Bangla

হার্টের বন্ধু ইলিশ, এই মাছের আর কী কী গুণ? 

ইলিশ মাছের স্বাদের কোনও তুলনা নেই। তাই তো বাজারে এর এত চাহিদা। 

তবে শুধু স্বাদ নয়, খাদ্যগুণেও সেরার সেরা ইলিশ। নিয়মিত এই মাছ খেলে একাধিক লাভ পাবেন। 

তাই আর দেরি নয়, বরং জেনে নিন ইলিশ মাছের স্বাস্থ্যগুণ ঠিক কী কী। 

হার্টের জন্য সেরা ইলিশ। এটি খেলে হৃদরোগের ঝুঁকি কমাতে পারবেন। 

চোখের জন্য মহৌষধির সমান ইলিশ। এটি খেলে পাওয়ার বাড়ার আশঙ্কা কমবে। 

স্মৃতিশক্তি বাড়ানোর কাজেও একাই একশো ইলিশ। এটি খেলে ব্রেনের ক্ষমতা বৃদ্ধি পাবে।

এই মাছে রয়েছে ভিটামিন ডি ও ক্যালসিয়াম। আর এই ভিটামিন ও খনিজ হাড় এবং দাঁতের জোর বাড়ায়। 

জয়েন্টের ব্যথা কমাতে পারে ইলিশ। তাই নিয়মিত এই মাছ খাওয়া শুরু করে দিন।