25 JULY 2026

BY- Aajtak Bangla

ইলিশেই সুস্থ হার্ট টু হাড়, যা যা উপকার মিলবে...

ইলিশেই সুস্থ হার্ট টু হাড়, যা যা উপকার মিলবে...

বর্ষা নেমেছে। আর এই ঋতুতে পাতে ইলিশ মাছ থাকা মাস্ট। 

এই মাছটা কেবল খেতে ভাল নয়, এর খাদ্যগুণও সেরার সেরা। 

তাই আর সময় নষ্ট না করে ইলিশ মাছের খাদ্যগুণ জেনে নিন। তাহলে মাছ খাওয়ার ইচ্ছে আরও বেড়ে যাবে। 

হার্টের হাল ফেরাবে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। এটি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাবে। 

এটিতে এমন কিছু উপাদান রয়েছে যা স্মৃতিশক্তি বাড়াতে পারে। পাশাপাশি মন ভাল রাখে। 

চোখের জ্যোতি বাড়াতে পারে ভিটামিন এ সমৃদ্ধি ইলিশ। এটি খেলে রাতকানা রোগ থেকে বাঁচা যায়।

এটিতে মজুত রয়েছে ক্যালসিয়াম। এতে হাড় এবং দাঁত মজবুত করে। 

এতে এমন কিছু প্রোটিন ও ফ্যাট রয়েছে যা চুল এবং ত্বকের জন্য সেরা। তাই নিয়মিত এটি খান।