21 JULY 2026

BY- Aajtak Bangla

কাঁঠাল খেলেই বাড়বে ইমিউনিটি, এছাড়াও নানা উপকার

কাঁঠাল খেলেই বাড়বে ইমিউনিটি, এছাড়াও নানা উপকার

কাঁঠাল খেতে অনেকেই ভালোবাসেন। আর এটি শরীরের জন্যও বেশ ভাল। 

এই ফল নিয়মিত খেলেই শরীরের হাল ফিরবে। মিলবে একাধিক লাভ। তাই ঝটপট কাঁঠাল খাওয়ার উপকার জেনে নিন।

কাঁঠালে থাকে প্রচুর পরিমাণ ফাইবার। যার ফলে এটি খেলে হজমশক্তি বাড়বে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাবেন। 

এই ফলে থাকা পটাশিয়াম শরীরে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। যার ফলে কমে ব্লাড প্রেশার। তাই এটি খেলে হার্ট ভাল থাকবে। 

কাঁঠালে রয়েছে ভিটামিন এ। এটি চোখের হাল ফেরাবে। 

ত্বক সুস্থ রাখবে ভিটামিন সি। এটি বলিরেখা কমাবে।

কাঁঠালে রয়েছে আয়রন। এটি রক্তাল্পতা বা অ্যানিমিয়া থেকে দূরত্ব বাড়াবে। 

এটি অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি-এর ভাণ্ডার। তাই এটি খেলেই রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে দূরত্ব বাড়িয়ে নিতে পারবেন।